সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে পালিত হলো জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যে মেহেরপুরে মঙ্গলবার জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সাকরিয়া হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় মহড়া, যেখানে অগ্নিসংযোগ মোকাবেলা, অগ্নিদগ্ধ এলাকা থেকে মানুষকে উদ্ধার এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক প্রদর্শনী ও প্রশিক্ষণ দেওয়া হয়।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন