সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। উপশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে দেবীনগর ইউনিয়নের ২০ জন কৃষকের হাতে উন্নত জাতের বীজ ও সার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার মোট ৭ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে দেওয়া হচ্ছে—

৫ কেজি উন্নত জাতের আউশ ধানের বীজ
১০ কেজি ডিএপি (DAP) সার
১০ কেজি এমওপি (পটাশ) সার

বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দেবীনগর ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, “সরকারিভাবে ভালো মানের বীজ ও সার পেয়ে আমরা খুবই খুশি। সঠিক সময়ে এই সহায়তা পাওয়ায় আশা করছি এবার ধানের ফলন ভালো হবে।”

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস জানিয়েছে, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে উৎপাদন খরচ কমানো এবং আউশ চাষ সম্প্রসারণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন