সর্বশেষ

সাহিত্য

প্রচ্ছদ মোড়ানো নারী দিবস

লাকি জাদু
লাকি জাদু

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারী দিবস প্রচ্ছদ আর মিডিয়ার আলাপনে,
অবহেলিত নির্যাতিত—ঘরে বাইরে জনে জনে।
মঞ্চে উঠে বড় বড় বুলি, সমতারই গান,
বাস্তবেতে নারীর ভাগে অবহেলা অপমান।

ফুলের তোড়া, শুভেচ্ছা বাণী, ছবির ঝলকানি,
তার আড়ালে চাপা পড়ে কত নারীর কাহিনী।
দিবস শেষে নীরব শহর, নিভে যায় আয়োজন,
নারীর বুকে রয়ে যায় সেই পুরোনো শোষণ।

নারী দিবস প্রচ্ছদ জুড়ে, মিডিয়ারই আলাপ,
অবহেলা আর নির্যাতনে নারীর জীবন চাপ।
ফুলের মালা, সস্তা বুলি, সমতারই গান,
বাস্তবেতে প্রতিদিনই অপমানের দান।

মঞ্চে উঠে বক্তৃতাতে সমতারই শপথ,
রাত নামিলে সেই সমাজে নারীর রক্তক্ষত।
দিবস শেষে নিভে যায় সব উৎসবের আলো,
নারীর বুকে জমে থাকে শত বেদনার কালো।

শিশু কি বৃদ্ধ, নারী হলেই চলে নিপীড়ন, ধর্ষন
চলন -বলন, পোশাকের দোহাই, করো এবার বর্জন।
প্রশ্ন জাগে—কবে তবে বদলাবে এই ধারা?
দিবস নয়, প্রতিটি দিন হোক নারীরই সারা।

৩৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০