সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে ৩৫ বিজিবির অধীনে রৌমারীর বাংলাবাজার সীমান্তে ভারতীয় শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধি দলের সঙ্গে মেইন পিলার ১০৬৫ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে নারীটিকে বিজিবির হাতে হস্তান্তর করে।

ফেরত প্রাপ্ত নারী হলেন মোছা. ঝর্ণা বেগম (৩৬), বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বজলু সরদার এবং মা মাকসুদা বেগম।

বিজিবি সূত্র জানায়, ঝর্ণা বেগম গত ১ মার্চ কাজের সন্ধানে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতের আমরাবাদ এলাকার একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে। পরে তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

রৌমারী বিজিবির বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নারীটিকে প্রক্রিয়ার পর রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন