সর্বশেষ

সারাদেশ

সালথায় পাওনা টাকা নিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় পাওনা টাকা দাবিকে কেন্দ্র করে ৬৫ বছরের এক বৃদ্ধকে মারধর করা হয়েছে।

এ সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। রবিবার (১ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চাঁদাখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আলাউদ্দিন শেখ (৬৫) বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে আলাউদ্দিন শেখ একই গ্রামের মুরাদ শেখকে এক লাখ টাকা ধার দেন। শনিবার সকালে সড়কে মুরাদ শেখের সঙ্গে দেখা হলে তিনি ধারকৃত টাকা ফেরত চাইলে তর্ক-বিতর্কের একপর্যায়ে মুরাদ শেখ ও তাঁর তিন ছেলে আলাউদ্দিন শেখকে মারধর করেন। মারধরের সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।

সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন, “পাওনা টাকা নিয়ে বিষয়টি কয়েকবার সালিশ বৈঠকে উঠেছে। মুরাদ শেখ বারবার টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি।”

অন্যদিকে, খায়রুজ্জামান বাবু মোল্যা জানান, জমি-সংক্রান্ত লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষ দাবি করছে ৯০ হাজার টাকা, অন্য পক্ষ বলছে ৮০ হাজার টাকা। এই নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে।

সালথা থানার সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

৪৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন