সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, ১০টি ভারতীয় গরু জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১০টি গরু জব্দ করেছে ৫৩ বিজিবি।

অভিযানটি আজ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাংগা ইউনিয়নের দুই গ্রামে পরিচালিত হয়।

সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে এসব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও একই বিজিবি ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছিল।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন