সর্বশেষ

সারাদেশ

শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে আগুন লেগে খামারের সব গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ৭টি গরু, ২০টি হাঁস এবং একটি ছাগল ধ্বংস হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছলেও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা বলেন, “গবাদি পশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। এই অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।” তিনি আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন