শিবচর
শিবচরে সাংবাদিককে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ
মাদারীপুরের শিবচরে দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহাদাৎ হোসেন খান।
শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি
মাদারীপুরের শিবচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে নিয়মিত অংশগ্রহণকারী মুসল্লিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে শিবচর পৌর সুপার মার্কেট মসজিদ কমিটি। পুরো রমজান মাসজুড়ে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায়কারী ৪০ জন মুসল্লিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে আগুন লেগে খামারের সব গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়।
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা উপজেলা পরিষদ ময়নকাটা অডিটরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শিবচরে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে শিবচরে সম্প্রতি এক আলোচিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ভোটের আহ্বান জানানো হয়।