সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য ক্ষতিগ্রস্থ জমি ও ব্যবসায়ীদের মাঝে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ৪২ জনকে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ক্ষতিপূরণের চেক বিতরণও এই কাজের একটি অংশ। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে।”

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন