সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১ এলাকার লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন