সর্বশেষ

নোয়াখালী

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, নিহত ২

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিলে দুই কিশোরের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন বাজার সংলগ্ন সড়কের নির্মাণাধীন ব্রিজের বালুতে পিছলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, স্বঘোষিত মাদক নির্মূল কমিটির ২ সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. ফয়েজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বঘোষিত মাদক নির্মূল কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালীর জমি নিয়ে সংঘর্ষ: বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ৬

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বর্গাচাষীর বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা, নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা 

নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

নোয়াখালীতে শিক্ষক লাঞ্ছনা ও ভাঙচুরের অভিযোগে মানববন্ধন ও উত্তেজনা

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা, হত্যার হুমকি এবং অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তা, ছাত্রদল নেতাদের শাস্তি

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের হেনস্তা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।