সর্বশেষ

সারাদেশ

মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পাকারমাথা এলাকায় ঈদ উপলক্ষে চাল বিতরণ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্রসজ্জিত একটি দল হঠাৎ করে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তিনি দাবি করেন, এ ঘটনায় প্রতিপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও জড়িত থাকতে পারেন।

সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এলাকায় শান্তি ফিরে আসে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন