সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের পর বিএনপি মঙ্গলবার বিকেলে নতুন সরকার গঠন করেছে। এই মন্ত্রিসভায় মোট ৫০ সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

সরকার গঠনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩(বি)-এর ক্ষমতায় মোট ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগপ্রাপ্তরা হলেন: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদী আমিন এবং রেহান আসিফ আসাদ।

এই সরকারের মাধ্যমে বিএনপি ২০ বছর পর চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

৭৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন