সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকায় ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত হিসেবে একই এলাকার দুই ব্যক্তি—ছানায়োর ও নুরু (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। টাকার বিনিময়ে আপস-মীমাংসার প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী শিশুর বাবা নবী হোসেন বলেন, ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিতে চাপ প্রয়োগ করছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় হুমকি বা হামলার আশঙ্কা করছেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে যারা অর্থের বিনিময়ে এমন গুরুতর অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সচেতন মহল।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন