সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে সেনা অভিযানে জেএসএস'র সশস্ত্র সদস্য আহত, অস্ত্র-গোলাবারুদ জব্দ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জেএসএস (মূল)-এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে অভিযান চলাকালীন সশস্ত্ররা অবৈধভাবে চাঁদা আদায় করছিল। পরিস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সেনাদের টহলদলকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়ে তাদের ধাওয়া করে।

একপর্যায়ে সশস্ত্ররা একটি স্কুলঘরে আশ্রয় নেয়, তবে পরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে সেনারা ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক গুলি, দুটি অস্ত্রের ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

৪১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন