সর্বশেষ

সারাদেশ

জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শনিবার অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বক্তব্য রাখেন।

তিনি বলেন, “কে কোন আদর্শের অনুসারী, তা জানা প্রয়োজন নেই। আমাদের কাজের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ ও জনগণের কল্যাণ। আমাদের নৈতিক দায়িত্ব হলো মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে ভবিষ্যতের জন্য একটি মানবিক দেশ গড়ে তোলা, যেখানে ছোট-বড়ের কোনো ভেদাভেদ থাকবে না।”

সভায় তিনি আরও বলেন, “আমরা সবাই জনগণের সেবক। জনগণের অর্থ দিয়েই আমরা কাজ করি। তাই সেবার মানসিকতাই আমাদের কর্মকাণ্ডের মূল ভিত্তি হওয়া উচিত। আমি এমপি হয়েছি বলে আমি বিশেষ কিছু নই। প্রশাসনকেও মনে রাখতে হবে, তাদের বেতনও জনগণের টাকায়। জনগণ যাতে সন্তুষ্ট হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি সরকারের সাশ্রয়ী নীতি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “প্রটোকলে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ ১৮টি গাড়ির মধ্যে তিনি মাত্র চারটি ব্যবহার করছেন, বাকিগুলো বাতিল করেছেন। এটি দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় একটি দায়িত্বশীল উদ্যোগ।”

এছাড়া তিনি শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং বলেন, “তাজা রক্তের মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ইতিহাসের ভারিত ক্ষতগুলো পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজের আহ্বান জানাচ্ছি।”

সভায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরফিন জাহান সভাপতিত্ব করেন এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন