সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় দোকানভিত্তিক বিরোধে হামলা, গ্রেফতার একজন

মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী জেলার কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মাকছুদ আকন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মহিপুর থানার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। ভিডিওটি ব্যাপক আলোচনা সৃষ্টি করলে বিষয়টি নজরে আসে পুলিশ ও স্থানীয় প্রশাসনের।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, কুয়াকাটার ওই দোকানে মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দোকানের মালিক মনির লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছেন। অভিযোগে হামলা, ভাঙচুর, হুমকি এবং চুরির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ওসি মহব্বত খান আরও বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এদিকে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মোঃ মাকছুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

প্রাথমিকভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো চাঁদাবাজির অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, এটি মূলত দোকান ঘরের মালিকানা সংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট ঘটনা। ঘটনার আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন