সারাদেশ
নোয়াখালীর কবিরহাটে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেলবাহী একটি লরির চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আবদুর রহিম, নোয়াখালী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর কবিরহাটে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেলবাহী একটি লরির চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলো তার ছেলে শাকিল (২১) ও মোহাম্মদ একা (১৯)।
দুর্ঘটনা ঘটে সোনাপুর-কবিরহাট সড়কের ট্রান্সমিটার এলাকায়, যখন শফিক ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যমুনা তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা বলেন, "ঘাতক লরিচালককে পুলিশ আটক করেছে এবং নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হচ্ছে।"
২৪১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর