১ টাকায় ইফতার কর্মসূচি শুরু করল চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য মাসব্যাপী ১ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে নির্ধারিত স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। মাত্র ১ টাকার বিনিময়ে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হচ্ছে, যাতে নিম্নআয়ের মানুষও সম্মানের সঙ্গে ইফতার গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান মুক্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সমাজের সচ্ছল ব্যক্তিদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
২০৩ বার পড়া হয়েছে