সর্বশেষ

জাতীয়

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাতৃভাষাভিত্তিক শিক্ষা পরিকল্পনা নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘শিক্ষা পরিকল্পনায় মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম. এ. মতিন। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফাহমিদা হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সাঈদা আখতার বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মীর ফারজানা শারমীন।

প্রধান আলোচক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, মাতৃভাষা মানুষের চিন্তা-চেতনা, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রধান বাহন। একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভিত্তি গড়ে ওঠে মাতৃভাষাকে কেন্দ্র করে। তিনি প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার অপরিহার্যতার ওপর জোর দিয়ে বলেন, শিশুর কল্পনা, বিশ্লেষণ ও সৃজনশীলতা বিকাশে মাতৃভাষাভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশি ভাষার অতিরিক্ত চাপ শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মাতৃভাষাকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত ভাষানীতি প্রণয়ন জরুরি। পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের জ্ঞান-বিজ্ঞান ও গবেষণাধর্মী গ্রন্থ বাংলায় অনুবাদের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয় এবং বিজয়ী এক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন