সর্বশেষ

জাতীয়

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি কাঠের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১০টি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১২টা ৩৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, এসএ পরিবহন এর পাশের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে, পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ হয়ে মোট ১০টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, কাঠপট্টি এলাকার একটি এল-আকৃতির পাঁচতলা ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মচারীদের ভাষ্যমতে, ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত হাগিজ ডায়াপারের গুদাম ছিল এবং আশপাশে কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন