সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ আজ শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, সহকারী রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে সরঞ্জামগুলো বিতরণের কার্যক্রম তদারকি করেন।

জেলার ২৮৭টি ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম - ভোটার তালিকা, ব্যালট, ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ শুরু করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা এসব সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন।

নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন