সর্বশেষ

সারাদেশ

সুজানগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতের ওপর হামলার অভিযোগ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের ভোট প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নারীসহ অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া গ্রামে ঘটনা ঘটে। আহতরা হলেন- সুজানগর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, এবং জামায়াতের নারী কর্মী মার্জিয়া খাতুন ও ফিরোজা বেগম।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মাওঃ রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালানোর সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রথমে নারী কর্মীদের বাধা দেন। পরে নারী কর্মীদের মারধরের ঘটনায় পুরুষ কর্মীরা এগিয়ে গেলে তাদেরও এলোপাথাড়ি মারধর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়াও পৌর এলাকার চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরে জামায়াত কর্মীদের বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে।

জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, 'সুজানগরে একাধিক অপ্রদিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব জানান, 'জামায়াতের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে বলে শুনেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) কে জানিয়ে দিয়েছি, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।'

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন