সর্বশেষ

সারাদেশ

শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামনগরের কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী গোলাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চিংড়ি ঘেরের ভেতরে মাটিচাপা অবস্থায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১২টি এয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পার্শ্ববর্তী সুন্দরবন এলাকায় পালিয়ে যায় বলে জানায় বিজিবি সূত্র।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি নীলডুমুরের অতিরিক্ত পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন