সর্বশেষ

সারাদেশ

বাগমারায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগমারায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় প্রচার কার্যক্রম শেষ করে ২ নং ওয়ার্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করা হয়। প্রধান বক্তা রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে”। এছাড়াও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মাদ মহসিন। পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এছাড়াও ধানের শীষের পক্ষে গোলাম মোস্তফা মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ গোয়ালকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন