সর্বশেষ

রাজনীতি

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানী ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই ইশতেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, দলের নির্বাচনী ইশতেহারের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবামূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সংরক্ষণ ও দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান পাচ্ছে। অর্থনীতি ও পররাষ্ট্রনীতিও এতে কেন্দ্রীয় বিষয় হিসেবে উঠে আসবে।

মাহদী আমিন বলেন, বিএনপি একটি গণভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবং দলের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও জনমতের প্রতিফলন ঘটিয়েই নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন