সর্বশেষ

জাতীয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়। পরে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ওই পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করে বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন