সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বিএনপি'র প্রার্থীতা বাতিলের পর হাসনাতের পক্ষে গণমিছিল

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলি প্রতীক ও গণভোট 'হ্যাঁ'-এর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি দেবীদ্বার পৌর এলাকায় রোববার সকাল ১১টায় শুরু হয়ে দেবীদ্বার মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুজাত আলী সরকারী কলেজ মাঠে শেষ হয়। আনন্দ মিছিলের রূপ নেয়ার মূল কারণ ছিল বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বাতিলের সংবাদ।

মিছিলের সঙ্গে ছিলেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, প্রত্যাহারকৃত প্রার্থী মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ ও উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন