সর্বশেষ

জাতীয়

আজ সন্ধ্যায় শবে বরাতের তারিখ নির্ধারণ, বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র শবে বরাত কবে পালিত হবে- তা নির্ধারণে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মাগরিবের নামাজের পর সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৩৯৭ নম্বরে ফোন করেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) মুসলমানরা পবিত্র শবে বরাত পালন করে থাকেন। এই মাস শেষ হলেই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

আজ সন্ধ্যায় যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। অন্যদিকে, চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

৮৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০