সর্বশেষ

সারাদেশ

বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন যাচাই-বাছাই: ৫ বৈধ, ৪ বাতিল

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।

শনিবার বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেএসডির তিন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে।

অপরদিকে বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মো. তৌফিকুর রহমান আরও জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা আইন অনুযায়ী আপিলের সুযোগ পাবেন।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন