সর্বশেষ

জাতীয়

আজ বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী আজ (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।

আইন উপদেষ্টা আরও জানান, জানাজা আয়োজন ও দাফন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। মন্ত্রিপরিষদ সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার কর্মজীবন ও অবদান স্মরণ করেন। সভায় প্রধান উপদেষ্টা জানান, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে তিনি খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছিলেন।

আসিফ নজরুল বলেন, 'জাতির এই সংকটময় সময়ে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। দেশের মানুষের হৃদয়ে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।' একই সঙ্গে তিনি জানাজার নামাজ শৃঙ্খলা ও গাম্ভীর্যের সঙ্গে আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক পালন উপলক্ষে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন