সর্বশেষ

জাতীয়

দুপুর ২টার পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
চলমান পরিস্থিতির কারণে আজ বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) দুপুর ২টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ২টার পর কেন্দ্রটিতে আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনকারীর আজকের জন্য নির্ধারিত স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০