সর্বশেষ

জাতীয়

রাজধানীতে বিজয় র‍্যালি, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীতে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বক্তব্য দেওয়া হয়।

র‍্যালি শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে একটি কর্মসূচি পালন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি টানানো হয়। কর্মসূচিতে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, বিপ্লবী নেতা সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি প্রদর্শন করা হয়।

এ সময় আরিফ সোহেল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো একক দল বা পরিবারের সম্পত্তি ছিল না; এটি ছিল দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনযুদ্ধ। তাঁর দাবি, পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে আওয়ামী লীগ নেতৃত্ব পিছু হটে গেলেও কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই দেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযুদ্ধকে একটি নির্দিষ্ট পরিবার ও দলের মালিকানায় উপস্থাপন করা হয়েছে। যুদ্ধ-পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরিফ সোহেল জানান, একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক সংগ্রামের ইতিহাস থেকে যেসব নেতাকে পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে, তাঁদের স্মরণে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় বয়ানের বাইরে এনে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন