সর্বশেষ

জাতীয়

আজও সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) তারা ফের সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে জনদূর্ভোগ এড়াতে কিছুক্ষণ অবরোধ তুলে নেওয়া হলেও তারা জানান, অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাতেও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করা হলেও চূড়ান্ত অধ্যাদেশের কাজ দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, পাঠদান জটিলতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ছে।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছিল। একই বার্তায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে।

৩৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন