সর্বশেষ

সারাদেশ

খোকসায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর আয়োজনে খোকসা জানিপুর বাজার প্রধান মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলটি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদীর উদ্যোগে আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি বক্তব্যে বলেন, বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের পথে গণতান্ত্রিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি দেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমরা সকলেই তার সুস্থতার জন্য দোয়া করছি। মহান আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন।

উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার মুসল্লিরা মাহফিলে উপস্থিত ছিলেন।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন