সর্বশেষ

খোকসা

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

কুষ্টিয়ার খোকসায় দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় মুন্না (১৯) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়ার খোকসায় রওনকসহ ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী রওনক হাসানসহ জিপিএ-৫ পাওয়া ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়ার খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানদুই বছর পূর্তি উপলক্ষে খোকসায় বিজয় র‌্যালী ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী।

কুষ্টিয়ার খোকসায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আটক ২

কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্থানীয় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ ও সশস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

খোকসায় খাল খনন প্রকল্পে হামলা: পুড়িয়ে দিয়েছে দু'টি এক্সকাভেটর

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়ার খোকসায় পাখিভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উপজেলার কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।