সর্বশেষ

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপি'র দুইপক্ষের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুইপক্ষের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা প্রশাসন শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ আদেশে স্বাক্ষর করেছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, উক্ত সময়ে পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান নিষিদ্ধ। এছাড়া বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের।

অন্যদিকে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং গত ৭ নভেম্বর বোয়ালমারী উপজেলা বিএনপির দুইপক্ষের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম জানান, সকাল ১০টা থেকে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অবস্থান করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির দুই পক্ষের নেতারা জানান, প্রশাসনের ১৪৪ ধারা জারি থাকায় তারা শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান করবেন।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন