সারাদেশ
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘর ভাংচুর
এইচ এম ইমরান, ঝিনাইদহ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে শাহাবুল মোল্লা ও হায়দার মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি কয়েকবার মারামারির ঘটনা ঘটার পর এ সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
৪৬২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর