সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
আইন-আদালত

হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন ২২ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২২ জন বিচারপতি স্থায়ী নিয়োগ পেয়েছেন।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে বর্তমানে স্থায়ী তালিকা থেকে বাদ দেওয়া হলেও বয়স ৪৫ পূর্ণ হলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। তিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর পুত্র।

এর আগে, ২০২৪ সালের ৯ অক্টোবর সরকার হাইকোর্ট বিভাগে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ওই ২৩ জনের মধ্যে দেবাশীষ রায় চৌধুরী ছাড়া বাকি ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে।

স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন—

 

১. মো. গোলাম মর্তুজা মজুমদার
২. সৈয়দ এনায়েত হোসেন
৩. মো. মনসুর আলম
৪. সৈয়দ জাহেদ মনসুর
৫. কে এম রাশেদুজ্জামান রাজা
৬. মো. যাবিদ হোসেন
৭. মুবিনা আসাফ
৮. কাজী ওয়ালিউল ইসলাম
৯. আইনুন নাহার সিদ্দিকা
১০. মো. আবদুল মান্নান
১১. তামান্না রহমান খালিদী
১২. মো. শফিউল আলম মাহমুদ
১৩. মো. হামিদুর রহমান
১৪. নাসরিন আক্তার
১৫. সাথীকা হোসেন
১৬. সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন
১৭. মো. তৌফিক ইনাম
১৮. ইউসুফ আব্দুল্লাহ সুমন
১৯. শেখ তাহসিন আলী
২০. ফয়েজ আহমেদ
২১. মো. সগীর হোসেন
২২. শিকদার মাহমুদুর রাজী। 

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন