সর্বশেষ

সারাদেশ

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টাকালে ফাহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা উদ্ধার করা হয়। এই ঘটনাকে বিদায়ী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আটক ফাহাদ হোসেন নগরীর ১৯ নম্বর শেখপাড়ার বাসিন্দা হাসান উদ্দিনের ছেলে। তার মা নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শেষ রাতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আসে। তাদের মধ্যে একজন পেট্রোলের বোতল নিয়ে স্মৃতিস্তম্ভের দিকে এগোলে দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হলেও বাকি দুইজন সুযোগ বুঝে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত যুবকের কাছ থেকে অনুসন্ধানকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত পলাতক অন্য দুই যুবককে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লব ও শহীদদের সম্মানার্থে নির্মিত এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা দেশের গণতন্ত্র ও অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত। এ ধরনের নাশকতামূলক কাজ জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি প্রসঙ্গে প্রশাসক আরও জানান, নগরীর ১৪ লাখ মানুষকে জিম্মি করে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশনায় নাশকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০