সর্বশেষ

জাতীয়

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর বিশ্বনেতাদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সকালে সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও তাঁর করমর্দনের কর্মসূচি রয়েছে। এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলার অনুষ্ঠান এবং লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি।

দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বিকেল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিকেলে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতেই তাঁদের এ সফর।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০