হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৬৪
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে নতুন ১ হাজার ৪৬৪ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।
১১২ বার পড়া হয়েছে