সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত কার্যক্রম শুরু করেছে কমিটি। বুধবার বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে বলে জানান আলিনুর খান। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থাও তদারকির আওতায় আনা হবে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০