সর্বশেষ

সারাদেশ

যশোরে মামাতো ভাইয়ের দায়ের কোপে বিএনপি নেতা নিহত

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের মুনসেফপুর গ্রামে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বুধবার দুপুরে গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শেখ আবু তালেবের ছেলে তরিকুল ইসলাম জানান, বাড়ি নির্মাণের কাজের জন্য দোকান থেকে পলিথিন কিনে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা। পথে পশ্চিমপাড়া মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান গাছি দা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন শেখ আবু তালেব।

পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রাণী জানান, শেখ আবু তালেবকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কী কারণে শফিয়ার রহমান এ ঘটনা ঘটিয়েছেন, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করা হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০