সর্বশেষ

জাতীয়

সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক। গত ১৩ দিন ধরে তিনি বারডেমের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রাতেই ধানমন্ডির নিজ বাসার সামনে প্রথম জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পান।

তবে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন