সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ৮১৪ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৪ জন রোগী।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ১১৪ জন, ঢাকার বাইরের এলাকায় ১২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগের বাইরে ৫ জন রোগী রয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী বলে জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫২১ জনে।

চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে। এদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন