সর্বশেষ

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহসানুল হক  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়। তার বিদায়ের পর থেকে মন্ত্রণালয়টি পূর্ণ সচিবশূন্য ছিল। সেই সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন নিয়োগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের শূন্য পদ পূরণ হলো।

৪৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০