সর্বশেষ

জাতীয়

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৫ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর, শুক্রবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতেই সাপ্তাহিক ছুটির দিনে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক মাইলফলক। যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেন, সে কারণে এটি শুক্রবার বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

৩১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন