সর্বশেষ

সারাদেশ

রুমায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মন্দিরে বিজিবি'র বিতরণ 

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রুমা উপজেলায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের ৪৭৬ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্মও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ্ রেজা (বিএ-৭০২৫)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে তোমাদেরকে আদর্শ নাগরিক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

পরে ব্যাটালিয়ন অধিনায়ক রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের পূজা-অর্চনার কাজে সহায়তা করার লক্ষ্যে মন্দির কমিটির হাতে ১০ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার শিক্ষা উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন