সর্বশেষ

জাতীয়

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা কমার আভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গত কয়েক দিনের তীব্র গরমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। টানা গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া ও কর্মজীবী মানুষ। তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারাদেশে একইভাবে অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন